মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভারতে বিশ্বকাপ খেলতে যেতে না পারার কারণ জানতে তদন্ত কমিটি করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে মানবিক সহায়তা দেবে চীন চীন সবসময় বন্ধুর পরিচয় দিয়েই চলেছে: জামায়াত আমির ঈদে ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে পারবে মানুষ: সড়কমন্ত্রী শেখ রবিউল মৃত্যুর আগে মুসলিম বিশ্বের প্রতি যে বার্তা দিয়েছিলেন লারিজানি ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানি হত্যাকে ‘কৌশলগত সাফল্য’ হিসেবে দেখছে ইসরায়েল ঈদের দিন বন্ধ থাকছে মেট্রোরেল ঢাকাকে পরিচ্ছন্ন মহানগরী হিসেবে গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশ অল্পের জন্য ‘প্রাণে বেঁচেছেন’ মোজতবা খামেনি-দ্য টেলিগ্রাফ বেশি ভাড়া নিলে আমাদের জানান, ব্যবস্থা নেবো: আইজিপি আলী হোসেন

যুক্তরাষ্ট্রে সাড়ে ১২ হাজার ফ্লাইট বাতিল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৪:০৪ অপরাহ্ন

প্রবল ঝড়, তীব্র বাতাস ও বজ্রপাতের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে চরম বিপর্যয় দেখা দিয়েছে।

সোমবার (১৬ মার্চ) দেশটির পূর্ব উপকূলসহ বিভিন্ন অঞ্চলে বৈরি আবহাওয়ার প্রভাবে সাড়ে ১২ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে নিউইয়র্ক, নিউ জার্সি, ওয়াশিংটন ও আটলান্টার মতো গুরুত্বপূর্ণ শহরের প্রধান বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচলে বিধিনিষেধ জারি করা হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর (জেএফকে), লাগার্ডিয়া বিমানবন্দর, হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর এবং ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর। এসব বিমানবন্দরে অর্ধেকেরও বেশি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।

এ ছাড়া জর্জ বুশ আন্তমহাদেশীয় বিমানবন্দর এবং বাল্টিমোর/ওয়াশিংটন আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত প্রায় ৪ হাজার ফ্লাইট বাতিল এবং সাড়ে ৮ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

বড় এয়ারলাইন্সগুলোর মধ্যে আমেরিকান এয়ারলাইন্স, সাউথওয়েস্ট এয়ারলাইন্স ও ডেল্টা এয়ার লাইন্সের প্রায় ৪৫ শতাংশ ফ্লাইট শিডিউল বিঘ্নিত হয়েছে।

অন্যদিকে ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, তাদের ৩৬ শতাংশ ফ্লাইটে বিঘ্ন ঘটেছে।

মার্কিন পরিবহন সচিব শন ডাফি বলেছেন, শীতকালীন ঝড় ও বজ্রপাতের কারণে সারা দেশজুড়েই বিমান চলাচলে প্রভাব পড়ছে। নিরাপত্তার স্বার্থে ওয়াশিংটন ডিসি এলাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুপুর ২টার মধ্যে অফিস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর