মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

৬ দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৫:২৩ অপরাহ্ন

২০২৪ এর  বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মো. আফজাল নাছেরকে জিজ্ঞাসাবাদের জন্য ছয়দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কফিল উদ্দিন সোমবার (৩০ মার্চ) ঢাকার মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসামিকে উপস্থাপন করে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের মিরপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘটনার সঙ্গে গ্রেপ্তার আসামির সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অজ্ঞাতপরিচয় অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আদালতে উল্লেখ করা হয়েছে।

ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) আজ ভোরে মিরপুর ডিওএইচএসের ১২ নম্বর সড়কের ৮৬৪ নম্বর বাসা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করে।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বরের ফলপট্টিতে বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে অবস্থান নেন ছাত্র-জনতা। এসময় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৫০০ থেকে ৭০০ ব্যক্তি দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালান। এ ঘটনায় দেলোয়ার হোসেন (৪০) গুলিতে গুরুতর আহত হন। প্রথমে তাকে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট এবং পরে শ্যামলীর সিটি কেয়ার জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই সকালে তিনি মারা যান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর