বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৫:০১ অপরাহ্ন

রাজধানীর মোহাম্মদপুরে আহমেদ সাব্বির নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে চন্দ্রিমা মডেল টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আহমেদ সাব্বির মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। পুলিশ জানায়, তার গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে।

মোহাম্মদপুর থানার ওসি কাজী মো. রফিকুল আহমেদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের হাতে কিছুটা বাঁধার চিহ্নও রয়েছে। সম্ভবত ফ্যানের সঙ্গে ঝুলে ছিলেন, পরে দড়ি ছিঁড়ে নিচে পড়ে যান।’

তিনি আরও জানান, ঘটনাটি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর