শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৩ অপরাহ্ন

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণ ও নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম  নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রবিবার (১৪ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোকসেদুর রহমান মোল্লা কিশোর (৪৭), মুন্সীগঞ্জের শ্রীনগর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এনামুল হুদা লালু (৬০), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও মতিঝিল থানা আওয়ামী মৎস্যজীবী লীগের প্রচার সম্পাদক আব্দুল গাফফার (৫৬), লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাহারুল ইসলাম টিটু (৪৬), মিরপুর থানা ছাত্রলীগের কর্মী সাইফুল ইসলাম লিয়ন (২৪), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সাবেক সম্পাদক এবং বন ও পরিবেশ সম্পাদক নাঈম নোমান (৬০), ডেমরা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাজন (৪২), ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মাতব্বর (৪৩) এবং ভাটারা থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও টাঙ্গাইল জেলা শাখা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি শিকদার সোহেল হাজারী (৩০)।
আজ রবিবার ডিএমপির মিডিয়া শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিবির একাধিক বিভাগ সমন্বিতভাবে এসব অভিযান পরিচালনা করে। শনিবার সন্ধ্যা থেকে রাতভর তেজগাঁও শিল্পাঞ্চল, কলাবাগান, লালবাগ, মিরপুর, পল্লবী, ডেমরা, ধানমন্ডি ও কাফরুল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপি আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি ও বিভিন্ন থানায় দায়েরকৃত মামলার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর