বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ঘন কুয়াশায় শাহজালালে ফ্লাইট অপারেশন বিঘ্নিত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১:৩৮ অপরাহ্ন

শীতের তীব্রতার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়া ঘন কুয়াশার প্রভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সকালের ফ্লাইট চলাচলে কিছুটা ছন্দপতন ঘটেছে। দৃষ্টিসীমা কমে আসায় বেশ কিছু দেশি-বিদেশি ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বিত হয়েছে। 

আজ রোববার (২৮ ডিসেম্বর) সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

শাহজালাল বিমানবন্দর সূত্র জানিয়েছে, কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে কিছু ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করতে হয়। এর ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের যাত্রীদের দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করতে হয়েছে। তবে স্বস্তির খবর হলো, দৃশ্যমানতা একেবারেই শূন্যের কোঠায় না নামায় আজ কোনো ফ্লাইট অন্য কোনো বিমানবন্দরে ডাইভার্ট (পথ পরিবর্তন) করতে হয়নি।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কাটতে শুরু করায় বর্তমানে ফ্লাইট অপারেশন স্বাভাবিক হতে শুরু করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া এখন স্থিতিশীল রয়েছে এবং বিলম্বিত ফ্লাইটের যাত্রীদের এয়ারলাইনসগুলোর পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর