সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

৯ ডিসেম্বর ইইউ’র ২৮ রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ১১:২৯ অপরাহ্ন

ঢাকা ও নয়াদিল্লিতে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি সদস্য দেশের কূটনীতিক এবং বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত আগামী ৯ ডিসেম্বর সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন।

আজ বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি উইংয়ের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম এ ঘোষণা দেন।

রফিকুল আলম বলেন, অর্থনৈতিক খাতে সহযোগিতা বৃদ্ধি, রোহিঙ্গা সংকট, এলডিসি পরবর্তী জেনারেলাইজড স্কিম প্লাস (জিএসপি+) সুবিধা এবং বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তিসহ বিস্তৃত পরিসরে আলোচনার অনন্য সুযোগ হবে এটি।

২০০১ সাল থেকে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) শুল্কমুক্ত, কোটামুক্ত বাজার সুবিধা প্রদানের মাধ্যমে এভরিথিং বাট আর্মস (ইবিএ) উদ্যোগে বাংলাদেশের সঙ্গে ইইউ’র বাণিজ্য সম্পর্ক গড়ে উঠেছে।

আসন্ন সংলাপের লক্ষ্য থাকবে বাংলাদেশ এলডিসি ক্যাটাগরি থেকে উত্তরণের ফলে অব্যাহত বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার পথ নির্ধারণ করা।

এবারই প্রথম ইইউভুক্ত ২৭টি দেশের রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথসভা আহ্বান করেছেন। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সম্পর্ক গভীর করার বিষয়ে তাদের সম্মিলিত অঙ্গীকারের ইঙ্গিত দিয়েছেন।

বর্তমানে, সাতজন ইইউ রাষ্ট্রদূত ঢাকায় অবস্থান করছেন, বাকি ২০ জন নতুন দিল্লি থেকে কাজ করছেন।

এই বৈঠককে বাংলাদেশের প্রতি ইইউ’র জোর সমর্থনের ইঙ্গিত এবং বিভিন্ন কৌশলগত ক্ষেত্রে উচ্চ পর্যায়ের সহযোগিতা জোরদারের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর