সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

৫ সংস্কার কমিশনের প্রতিবেদন ১৫ জানুয়ারির মধ্যে পাওয়া যাবে : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

আগামী ১৫ জানুয়ারির মধ্যে ৫টি সংস্কার কমিশনের মধ্যে পাঁচটির প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা করছে অন্তর্বতী সরকার।

মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, অন্তর্বতী সরকার আশা করছে আগামী ১৫ জানুয়ারির মধ্যে ৬টি সংস্কার কমিশনের মধ্যে পাঁচটি কমিশন তাদের সংস্কার প্রতিবেদন দাখিল করবে।

তিনি জানান, ৩১ ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন দাখিল করার কথা থাকলেও অনেকেই নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেননি। সপ্তাহের ৭ দিন দৈনিক ১০ থেকে ১২ ঘণ্টা কাজ করেও তারা কাজ শেষ করতে না পেরে অতিরিক্ত সময় নিয়েছেন।

এক প্রশ্নের উত্তরে প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের আমিরের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়নি। আলোচনা হয়েছে নির্বাচন সংস্কারের ব্যাপারে।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ব্যাপারে অগ্রগতি হচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর