বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন ড. এম. মুজিবুর রহমান

৫ অক্টোবর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছে সরকার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৯:৫০ অপরাহ্ন

অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদ দেশের আইন ও শৃঙ্খলা পরিস্থিতি এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত ছয়টি কমিশনের কাজ নিয়ে আগামী শনিবার (৫ অক্টোবর ) থেকে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে।  
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে বলেন, ‘উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোকে কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করবে। উপদেষ্টারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের (রাজনৈতিক নেতাদের) সাথে মতবিনিময় করবেন এবং তাদের পরামর্শ নেবেন।’
তিনি আশা প্রকাশ করেন, দুই-তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হবে যাতে তারা পুরোদমে কাজ শুরু করতে পারে।
এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, কমিশনের প্রধানরা ইতিমধ্যে তাদের কাজ শুরু করেছেন এবং কমিশনগুলির কার্যপরিধি (টিওআর) ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং সংশি¬ষ্ট কর্তৃপক্ষ কমিশনগুলোর জন্য অফিসের জায়গা খুঁজছে।
সংলাপকে একটি চলমান প্রক্রিয়া হিসেবে উলে¬খ করে তিনি বলেন, প্রধান রাজনৈতিক দলগুলোকে সংলাপে যোগ দিতে আমন্ত্রণ জানানো হবে এবং উপদেষ্টা পরিষদ রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলবে।
আলম বলেন, সংস্কার কমিশনগুলো ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের নিজ নিজ রিপোর্ট জমা দেবে এবং তারপর উপদেষ্টা পরিষদ আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে।
অন্তর্র্বতী সরকার সমালোচনাকে স্বাগত জানায় উলে¬খ করে তিনি বলেন, উপদেষ্টা পরিষদ দেশের জনগণের প্রতিনিধিত্ব করছে এবং কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়।
পার্বত্য চট্টগ্রামের (সিএইচটি) পরিস্থিতি নিয়ে অন্য এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, পার্বত্য চট্টগ্রাম একটি বৃহত্তর এলাকা এবং তিনি মনে করেন না পার্বত্য অঞ্চলে এখন কোনো অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি এখন অনেক ভালো বলে মন্তব্য করেন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর