সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

৩৫ জেলায় নতুন জেলা প্রশাসক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৪৮ অপরাহ্ন

নতুন করে ৩৫ জেলায়  জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় এই তথ্য জানায়। এর আগে সোমবার (৯ সেপ্টেম্বর) ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। মোট ৫৯ জেলায় নতুন ডিসিরা দায়িত্ব পেলেন। গতকাল সিলেটে নতুন  ডিসি দেওয়ার একদিন পরই আবার অন্য আরেক কর্মকর্তাকে এই পদে বদলি করে আলাদা প্রজ্ঞাপন জারি করা হলো।

আজ যেসব জেলায় নতুন ডিসি পদায়ন করা হলো তার মধ্যে রয়েছে- মানিকগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, ঝালকাঠি, পিরোজপুর, চুয়াডাঙ্গা, নেত্রকোনা, রাজবাড়ী, জামালপুর, চাঁপাইনবাবগঞ্জ, লক্ষ্মীপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া, ‍মুন্সীগঞ্জ, শরিয়তপুর, বাগেরহাট, পটুয়াখালী, সুনামগঞ্জ, ভোলা, মেহেরপুর, পঞ্চগড়, যশোর, বরগুনা, নড়াইল, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, বরিশাল, ঠাকুরগাঁও, নরসিংদী, দিনাজপুর, সিলেট।

সোমবার যে ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয় সেই জেলাগুলো হলো- ঢাকা, ফরিদপুর, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, শেরপুর, নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, জয়পুরহাট, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা ও গোপালগঞ্জ।

১১

১২

১৩


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর