বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

২৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ১২:৪২ অপরাহ্ন

জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) উদ্যোগে আগামী ২৬-৩০ নভেম্বর রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরী পাড়ায় জেডিপিসি মাঠে  পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা অনুষ্ঠিত হবে। মেলার সঙ্গে থাকছে  পাটকেন্দ্রিক ফটোগ্রাফি ও রচনা প্রতিযোগিতার আয়োজন। 

সোমবার রাজধানীর তেজগাঁওয়ের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে  (জেডিপিসি)  আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

এ সময়  জেডিপিসি’র নির্বাহী পরিচালক জিনাত আরা, এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের সভাপতি এম সাফাক হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জেডিপিসি’র নির্বাহী পরিচালক জিনাত আরা বলেন, পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে  এবং এর  ব্যবহারে মানুষকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে  মেলার আয়োজন করা হয়েছে। সরকার পলিথিনের  বিকল্প পাট ও অন্যান্য  পণ্য চালুর জন্য উদ্যোগ নিয়েছে। দেশের  বিভিন্ন জায়গায় এই মেলার আয়োজন করা হবে।

বস্ত্র ও পাট এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন পাঁচ দিনব্যপী  এ মেলার উদ্বোধন করবেন
রচনা ও ফটোগ্রাফি প্রতিযোগিতার প্রসঙ্গে এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের  সভাপতি এম সাফাক হোসেন বলেন, পাট বিষয়ে রচনা (এক থেকে তিন হাজার শব্দের মধ্যে ) লিখতে গিয়ে প্রতিযোগিরা পাটের বিষয়ে  আরো জানবে এবং পাট সম্পর্কে জানতে আরও আগ্রহী হবে । প্রতিযোগীতায় অংশ গ্রহণ করতে  মন্ত্রণালয় ও জেডিপিসি এবং এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের পেইজের মাধ্যমে নিবন্ধন করা যাবে। পাটের উৎপাদন ও পুরো সাপ্লাই চেইন ফটোগ্রাফির মাধ্যমে প্রদর্শনীতে ফুটিয়ে তোলা হবে ।

বহুমুখী পাটপণ্যের প্রচার ও  ব্যবহারে আকৃষ্ট করার লক্ষ্যে এই বহুমুখী পাটপণ্যের একক মেলা আয়োজন করা  হয়েছে।  পহেলা নভেম্বর থেকে সমগ্র বাংলাদেশে পলিথিন ব্যাবহার নিষিদ্ধ করা হয়েছে। তাই পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারের জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সোনালী আঁশ পাট দিয়ে স্থির চিত্র প্রদর্শনী, ফটোগ্রাফি ও রচনা প্রতিযোগীতা আয়োজন হচ্ছে । মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত মেলা চলা মেলায়  বিভিন্ন ধরণের পাটপণ্যের প্রায় ৩০ টি স্টল থাকবে।

মলায় বিভিন্ন প্রকার ব্যাগ , অফিস আইটেমস , নার্সারী আইটেম , হোম টেক্সটাইল , পরিধেয় বস্ত্র, বিভিন্ন ধরণের জুতা ও শো-পিসসহ ব্যবহারযোগ্য বহুবিধ পাটপণ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করা হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর