সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

২৪ এর বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে: উপদেষ্টা নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৭:১৬ অপরাহ্ন

দেশবাসীকে মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা এলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। ২০২৪ সালের বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।
২০২৪ সালের বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদমুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম।
মহান স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণ-অভ্যুত্থানের সব শহিদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি ফ্যাসিজম ও আধিপত্যবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাংবাদিকদের বলেন, আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই প্রকৃত বিজয় দিবস। এর আগে আমরা বিজয় কী উদযাপন করব, স্বাধীনভাবে কথাই বলতে পারতাম না। এটা আমরা পেয়েছি জুলাই অভ্যুত্থানের শহিদদেরও রক্তের বিনিময়ে। ৭১ থেকে ২৪, আমাদের স্বাধীনতা এবং মুক্তির যে সংগ্রাম– এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় সফল করতে চাই।
এ সময় আরও ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর