বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

২০২৯ সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংককে কর অব্যাহতি দিয়েছে এনবিআর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ২:৫০ অপরাহ্ন

২০২৯ সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংককে কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৈষম্য দূর করতে ব্যাংকটিকে  এ সুবিধা দেওয়া হয়েছে বলে এনবিআর এর পক্ষ থেকে  জানানো হয়েছে। 

১৯৮৩ সালে প্রতিষ্ঠার পর থেকে গ্রামীণ ব্যাংক কর অব্যাহতি ভোগ করে আসছিল । তবে ২০২০ সাল থেকে ব্যাংকটির এ সুবিধা বাতিল করা হয়। চার বছর  বিরতির পর গত ১০ অক্টোবর একটি আদেশের মাধ্যমে  ট্যাক্স অব্যাহতি পুনর্বহাল করা হয়।

সোমবার এক  সংবাদ  বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, ‘বিদ্যমান বৈষম্যের অবসান ঘটাতে গ্রামীণ ব্যাংককে কিছু শর্তে  ২০২৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমস্ত আয়ের উপর ছাড় দেওয়া হয়েছে।’

গ্রামীণ ব্যাংকের মতো অভিন্ন ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী অন্যান্য প্রতিষ্ঠান কর সুবিধা ভোগ করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে গেজেট অনুযায়ী গ্রামীণ ব্যাংককে এখনও বার্ষিক আয়কর রিটার্ন জমা দিতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ ১৯৮৩ এবং পরবর্তীতে  গ্রামীণ ব্যাংক আইন ২০১৩ অনুযায়ী  গ্রামীণ ব্যাংক তফসিলি ব্যাংক নয় এবং প্রতিষ্ঠানটি মূলত ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করে থাকে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর