শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

১ জানুয়ারি বই উৎসব হচ্ছে না: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ২:১৬ অপরাহ্ন

২০২৫ সালের ১ জানুয়ারি বই উৎসব হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অদ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

আজ রোববার (৮ ডিসেম্বর) খুলনা বিভাগের বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. বিধান রঞ্জন রায় বলেন, এ বছর ১ জানুয়ারি হচ্ছে না বই উৎসব। তবে জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবে। প্রতিটি শ্রেণীর বইয়ের কিছু অধ্যায় পরিমার্জন ও পরিবর্তন করার কারণে বই ছাপাতে দেরি হচ্ছে। সে জন্য শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে কিছুটা বিলম্বিত হবে বলেও জানান তিনি।

উপদেষ্টা আরও বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে সকল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হবে, যা আগামী বছরই প্রকল্প আকারে চালু হচ্ছে। এ সময় তিনি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোসহ বিভিন্ন জায়গায় গুণগত পরিবর্তনেরও কথা জানান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর