সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

১ জানুয়ারি থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন

মেডিকেল ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আগামী ১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। প্রশ্নফাঁস ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে শিগগির এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসসহ গুজব প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয়ের সভা থেকে কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত আসে। এ বছর এখনো আন্তঃমন্ত্রণালয়ের সভা হয়নি। তবে মেডিকেল ভর্তি কমিটির সভায় ১ জানুয়ারি থেকে সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
অফলাইন-অনলাইন দুই ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে জানিয়ে অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন জানান, ওই সময়ে অনলাইনে কোনো কোচিং কার্যক্রম পরিচালনা করা যাবে না। পরীক্ষাও নেওয়া যাবে না। কারও বিরুদ্ধে অনলাইনে কোচিং করানোর অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আগামী ১৭ জানুয়ারি সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। এরই মধ্যে এমবিবিএস ভর্তির আবেদন শুরু হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন ভর্তিচ্ছুরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর