শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

১৮ ফেব্রুয়ারির মধ্যে সুপারিশ ও প্রস্তাবনা জমা দেবে শ্রম সংস্কার কমিশন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

শ্রম সংস্কার কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ জানিয়েছেন শ্রম সংস্কার কমিশন সরকার নির্ধারিত আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে সুপারিশ ও প্রস্তাবনা জমা দেবে। এ  লক্ষে কাজ চলছে।

শনিবার (১১ জানুয়ারি) ধানমন্ডির বিআইএলএস কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ  জানান, কমিশন গঠনের পর এ পর্যন্ত রাজাধানী ঢাকা ও ঢাকার বাইরে প্রায় দুই শতাধিক সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে প্রায় ৪০টি মতবিনিময় সভা ইতিমধ্যে করা হয়েছে। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক পর্যায়ের সব শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কমিশন কাজ করছে। শ্রমজীবী মানুষের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সবার মতামত নিয়ে মধ্য ফেব্রুয়ারির মধ্যে যাতে শ্রম সংস্কার কমিশন সুপারিশমালা প্রণয়ন করতে পারে সেই প্রস্তুতি রয়েছে।

শ্রম আইন সংশোধন ও শ্রম বিরোধ নিষ্পত্তি এবং শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুুরিসহ শ্রমজীবী মানুষের মৌলিক অধিকার সুরক্ষায় দেশের শ্রমজীবী মানুষের সমস্যা নিরসনে অন্তর্বর্তী সরকার ১০ সদস্য বিশিষ্ট শ্রম সংস্কার কমিশন গঠন করে।

তিনি বলেন, শ্রম ও শিল্প সম্পর্ক উন্নয়নে শ্রম সংস্কার কমিশনকে  সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের মতামত নিয়ে ৯০ দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশমালা জমা দিতে হবে। এ জন্য সকল মহলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে দেশের সর্বস্তরের শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময় সভা করে পরামর্শ নেওয়া হচ্ছে।

শ্রম সংস্কার কমিশনের সদস্য সাকিল আখতার চৌধুরী  বলেন, কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদের সভাপতিত্বে দেশের বিউটি পার্লার এসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে তাদের সমস্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিউটি পার্লার এসোসিয়েশনের প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যার কথা সংস্কার কমিশনকে অবহিত করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর