বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬ বছরের রেকর্ড ভাঙলেন পেসার হাসান মাহমুদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১:০৩ অপরাহ্ন

আন্তর্জাতিক ক্রিকেটে ২০২০ সালে হাসান মাহমুদের পথচলা শুরু হলেও টেস্ট ক্রিকেটে অভিষেক চলতি বছর। ক্রিকেটের রাজকীয় সংস্করণে মাত্র ৮ মাসেই গড়েছেন একের পর এক রেকর্ড। নিয়মিত উইকেট নিয়ে এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি এখন হাসান। শাহাদাত হোসেন রাজীবকে হটিয়ে এই কীর্তি এখন তার দখলে। শুধু তাই নয়, বাঁহাতি স্পিনার সাকিব আল হাসানের রেকর্ডকেও তাড়া করছেন এই পেসার।

২০২৪ সালে এখন পর্যন্ত ৮টি টেস্ট খেলেছেন হাসান। অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের তিন ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন তিনি। ২৫ বছর বয়সী পেসারের ৮ টেস্টের ক্যারিয়ারে উইকেট এখন ২৬টি। এর আগে ২০০৮ সালে বাংলাদেশের পেসারদের মধ্যে সর্বোচ্চ ২৩ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন শাহাদাত। ১৬ বছর পর সেই রেকর্ড ভেঙে এগিয়ে গেলেন হাসান।

অবশ্য এক্ষেত্রে বাংলাদেশি বোলারদের মধ্যে হাসানের আগে আছেন কেবল দুইজন। একজন সাকিব আরেকজন তাইজুল ইসলাম। ২০১০ ও ২০১৪ সালে টেস্টে ২৭টি করে উইকেট নিয়েছিলেন সাকিব।  হাসানের সামনে আরও তিনটি ইনিংস রয়েছে। সেখানে দুটি উইকেট নিতে পারলেই সাকিবকে ছাড়িয়ে যাবেন। তবে ২০১৮ সালে ৭ টেস্টে ৪৩ উইকেট নিয়ে এক বছরে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি বামহাতি স্পিনার তাইজুলের। হাসানের জন্য এই কীর্তিটা ভাঙা বেশ কঠিনই। তবে যেভাবে পারফরম্যান্স করছেন, তাতে করে অদূর ভবিষ্যতে এমন কিছু হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

বিশ্ব রেকর্ডের সঙ্গে তুলনা করলে হাসানকে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। টেস্ট ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্ব রেকর্ডটি ডেনিস লিলির। অস্ট্রেলিয়ান পেসার লিলি ১৯৮১ সালে ১৩টি টেস্ট খেলে শিকার করেছিলেন ৮৫টি উইকেট।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর