বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

হাসিনাকে ফিরিয়ে আনতে পদক্ষেপ নেবে ঢাকা : তৌহিদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৯:৪৮ অপরাহ্ন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে  প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বিকেলে সাংবাদিকদের বলেন, ‘আমরা (পররাষ্ট্র মন্ত্রণালয়) এইমাত্র খবর পেয়েছি… আমরা অবশ্যই তাকে (হাসিনাকে)   দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

আজ বিকেলে মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, ‘আমাদের কাছে এক মাস সময় আছে, এ লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ (এই সময়ের মধ্যে) নেব।’

হাসিনার অবস্থান সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বেসরকারী সূত্র ইঙ্গিত দিয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী এখনো নয়াদিল্লিতে রয়েছেন।

৫ আগস্টের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের অন্যান্য নেতাদের প্রসঙ্গে হোসেন বলেন, সরকার তাদের বিচারের মুখোমুখি করার ব্যবস্থাও নেবে।

পুনর্গঠিত আইসিটি আজ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

আদালত কর্তৃপক্ষকে অভিযুক্তদের আটক করে ১৮ নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন।-বাসস


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর