বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত ৪০ বছর পর ফুটবল বিশ্বকাপে ইরাক রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ

হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো বাংলাদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন

হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ।

প্রথমে ব্যাট করে অধিনায়ক নিগার সুলতানার অপরাজিত ৫৩ রানের সুবাদে ২০ ওভারে ৩ উইকেটে ১৪৪ রান করে বাংলাদেশ। জবাবে অধিনায়ক হেইলি ম্যাথুজ ও ডিয়ান্ড্রা ডটিনের জোড়া হাফ-সেঞ্চুরিতে ১৯ বল বাকী থাকতে জয়ের স্বাদ পায় ওয়েস্ট ইন্ডিজ।

সেন্ট কিটসে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ২টি চারে ১২ রান করে বিদায় নেন ওপেনার দিলারা আকতার।
ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে পারেননি সোবহানা মোস্তারি। ৪টি বাউন্ডারিতে ২১ বলে ২২ রান করেন তিনি।

৪৩ রানে ২ উইকেট পতনের পর বাংলাদেশকে লড়াকু পুঁজি এনে দেন শারমিন আকতার ও অধিনায়ক নিগার। তৃতীয় উইকেটে ৬৪ বলে ৮২ রানের জুটি গড়েন তারা। ১৮তম ওভারে ব্যক্তিগত ৩৭ রানে শারমিন থামলেও ইনিংসের শেষ পর্যন্ত খেলে বাংলাদেশকে ৩ উইকেটে ১৪৪ রানের সংগ্রহ এনে দেন বাংলাদেশ।

৫টি চার ও ২টি ছক্কায় ৪০ বলে অপরাজিত ৫৩ রান করেন নিগার। ১০৬ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি নিগারের অষ্টম হাফ-সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের নারী ব্যাটারের এটিই সর্বোচ্চ ব্যক্তিগত রান।

জবাবে ম্যাথুজ ও ডটিনের হাফ-সেঞ্চুরিতে সহজ জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ৭টি চারে ৫৪ বলে অপরাজিত ৬০ রান করেন ম্যাথুজ।

৭টি ছক্কায় ২২ বলে অনবদ্য ৫১ রান করেন ডটিন। মাত্র ২১ বলে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি।

১৫ রানে ২ উইকেট নিয়েছেন স্পিনার ফাহিমা খাতুন।

আগামী ৩০ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে দু’দল।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর