বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

হাইকমিশনে নিরাপত্তা দিতে ব্যর্থ হলে ভারত জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহযোগিতা নিতে পারে: উপদেষ্টা আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন

হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে ভারতকে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহায়তা চাওয়ার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (২ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন পরামর্শ দেন।

উপদেষ্টা আসিফ বলেন, ‘যদি ভারতের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহায়তা চাইতে পারে। সেক্ষেত্রে শান্তিরক্ষা মিশনে সৈন্য সহায়তা বাড়িয়ে সহযোগিতা করতে পারে বাংলাদেশ।’

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের অভিযোগ নিয়ে ভারতে বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠনগুলো বিক্ষোভ-আন্দোলন করছে। এরই মধ্যে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করেছে একটি হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা। ‘ত্রিপুরেশ্বরী সনাতন মঞ্চ’ নামের একটি হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা সোমবার দুপুরে আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায়। সেখানে তারা ভাঙচুর চালায়। এছাড়া বাংলাদেশ মিশনে টাঙানো একটি পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে।

এদিকে দুই দেশের সম্পর্কে টানাপোড়নের মধ্যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর মোতায়েন চেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন দাবির পরিপ্রেক্ষিতে উপদেষ্টা আসিফ মাহমুদ উল্টো ভারতকে শান্তিরক্ষা বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ দেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর