সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টার কাছে নাগরিকদের নিরাপত্তায় উদ্বেগ চীনা রাষ্ট্রদূতের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ১:৩৫ অপরাহ্ন

বাংলাদেশে বসবাসকারী চীনা নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত। পর পরিপ্রেক্ষিতে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী চীনা নাগরিকদের শতভাগ নিরাপত্তা নিশ্চিতের কথা জানান।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সচিবালয়ে অফিস কক্ষে কৃষি উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। এসময় চীনের সঙ্গে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা।

সাক্ষাৎকালে অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমান, যুগ্মসচিব মোসম্মত জোহরা খাতুন, চীনা দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর সং ইয়াং, হেড অব অ্যাডমিনিস্ট্রেশন জিয়ান ই, পুলিশ অফিসার ঝাঁও ই, পলিটিক্যাল এটাচে লিয়াং শুয়িং উপস্থিত ছিলেন।

কৃষি উপদেষ্টা বলেন, চীন আমাদের সবচেয়ে পুরোনো ও পরীক্ষিত বন্ধু। চীনের সঙ্গে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।

সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে আম, কাঁঠাল, পেঁয়ারাসহ বিভিন্ন মৌসুমি ফল আমদানিতে তার দেশের আগ্রহের কথা জানান। কৃষি উপদেষ্টা আগামী মৌসুমে চীনে মৌসুমি ফল রপ্তানি করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে বসবাসকারী চীনা নাগরিকদের নিরাপত্তা বিষয়ে উদ্বেগের কথা জানালে উপদেষ্টা তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিতের কথা জানান। চীনের অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় দেশে চলমান বিভিন্ন প্রকল্পের অফিস, স্থাপনা ও সামগ্রীর  নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলে উপদেষ্টা তা জানাতে বলেন।

উপদেষ্টা জানান, বাংলাদেশের ভয়াবহ বন্যায় ৪০টিরও বেশি জেলায় ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, এটি কাটিয়ে উঠতে তিনি চীনের সহযোগিতা প্রত্যাশা করেন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর