শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

সেনাবাহিনী প্রধানের সাথে পিলখানা হত্যাকান্ড পুনঃতদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সাক্ষাৎ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমানের নেতৃত্বে কমিশনের সদস্যবৃন্দ সোমবার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তারা সেনাবাহিনী প্রধানের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কমিশনের সদস্যবৃন্দ বিশেষত, তদন্ত কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেন। সেনাবাহিনী প্রধান এ তদন্ত কার্যক্রম পরিচালনায় বাহিনীর পক্ষ হতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় তদন্ত কমিশনের সদস্য মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার, (অব:), ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান, বীর প্রতীক (অব:), যুগ্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, (অবঃ), ডিআইজি ড. এম. আকবর আলী, (অবঃ), ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শরীফুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর