সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

সুইজারল্যান্ড সফর দিয়ে নতুন বছর শুরু করবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ১:০০ পূর্বাহ্ন

 নতুন বছরের শুরুতে প্রথম বিদেশ সফর হিসেবে সুইজারল্যান্ড যাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নতুন বছরে প্রথম বিদেশ সফরে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (উব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দেবেন সরকারপ্রধান। আগামী ২১ থেকে ২৪ জানুয়ারি সুইজারল্যান্ড সফর করবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সুইজারল্যান্ডের দাভোসে আগামী ২০ থেকে ২৪ জানুয়ারি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন হবে। সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। চার দিনের সফরে আগামী ২০ জানুয়ারি দিবাগত রাতে দাভোসের উদ্দেশে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

সম্মেলনে অংশ নেওয়া ছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে কয়েক দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান, সংস্থা প্রধান, বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী এবং চেয়ারম্যান ও উদ্যোক্তারা বৈঠক ও সাক্ষাৎ করবেন।

জানা গেছে, দাভোসে ফোরামের সাইডলাইনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ইউনূস। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড ছাড়াও কয়েকটি সংস্থা প্রধান, বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী এবং চেয়ারম্যান ও উদ্যোক্তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে ড. ইউনূসের।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এটা একটা ব্যবসায়িক ফোরাম বা প্ল্যাটফর্ম। ফোরামে ফোকাস থাকবে ব্যবসা বা বিনিয়োগ নিয়ে। বিভিন্ন কোম্পানি তাদের সঙ্গে অর্থনৈতিক বা বিনিয়োগ সম্পৃক্ত বিষয়ে আলোচনা করবেন। অর্থনীতি নিয়ে কাজ করাদের অনেকে ফোরামে আসবেন, প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে হয়ত মতবিনিময় করবেন। বিভিন্ন কোম্পানি বা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার একটা সুযোগ পাওয়া যাবে ফোরামে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রধান উপদেষ্টার পূর্ণাঙ্গ সূচী নিয়ে এখনো কাজ করছেন উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা গুরুত্ব বিবেচনায় কর্মসূচিতে যোজন-বিয়োজন করছেন।

আশা করা হচ্ছে, দাভোসে অনুষ্ঠেয় সম্মেলনে বিশ্বের শতাধিক রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নেবেন। ফোরামে জি-৭ ও জি-২০ দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রধানরা উপস্থিত থাকবেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কোম্পানি, ব্যবসায়ী, বিনিয়োগকারী ও উদ্যোক্তারা অংশগ্রহণ করবেন।

সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ২৪ জানুয়ারি দাভোস থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে ড. ইউনূসের।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর