রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় ইউপি চেয়ারম্যান আটক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৬:৪০ অপরাহ্ন

সিলেটের তামাবিল সীমান্ত থেকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেনকে (৩৮) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার (১ নভেম্বর) সকালে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারত গমনকালে  তাকে আটক করা হয়। আটক নোমান হোসেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লালপুর গ্রামের হাজী সেলিম উদ্দিনের ছেলে। তিনি উপজেলা যুবলীগের বহিষ্কৃত সদস্য।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা, শুক্রবার সকালে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বৈধপথে ভারত যাওয়ার চেষ্টা করেন ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেন। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়।

এ প্রসঙ্গে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, তামাবিল সীমান্ত দিয়ে ভারত গমনকালে নোমানকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে জগন্নাথপুর থানায় তার নামে মামলা রয়েছে বলে জানা যায় এবং ওই মামলায় তিনি জামিনে রয়েছে বলে জানা গেছে। তবে পুলিশ জানিয়েছে জামিনে থাকলেও তিনি বিদেশ গমন করতে পারবেন না।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর