সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে: মুখপাত্র মাহদী আমিন ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা বৈঠক শেষে পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধিদল অবসরপ্রাপ্ত শিক্ষকরা হবেন ম্যানেজিং কমিটির সভাপতি : শিক্ষামন্ত্রী বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী স্বপন জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

সীমান্তে আর পিঠ দেখাবেন না, বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ৪:২৪ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, বিজিবির মতো একটা ফোর্সকে সীমান্তে পিঠ দেখাতে বলা হয়েছে। সীমান্তে আমাদের লোক মারে, আর বিজিবিকে ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য করা হয়। আমাদের বর্ডারের ভেতরে ঢুকে মারে আর ফ্ল্যাগ মিটিং করে বলা হতো সব ঠিক হয়ে গেছে। আমি বিজিবিকে বলেছি পিঠ দেখাবেন না।

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন বাহিনীর সদস্যদের খোঁজ-খবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, এই ফোর্সগুলোকে (বাহিনী) ১৫ বছরে দানব বানিয়েছে; যারা বানিয়েছে, তাদের আমি পারি আর না পারি, তাদের আন্তর্জাতিক আদালতে দাঁড় করাবো। তারা কত লোক মেরেছে, প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে। বিজিবির মতো একটা ফোর্সকে সীমান্তে পিঠ দেখাতে বলেছে।

‘বর্ডারে আমাদের লোক মারে, বিজিবি পতাকা বৈঠক করতে বাধ্য হয়। আমি এখানে বলেছি, যতদূর আমার বলার আছে, পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ (যথেষ্ট হয়েছে)। আমাদের সীমান্তের মধ্যে ঢুকে মারে, আমরা বলি আমরা পতাকা বৈঠক করেছি, সব ঠিক হয়ে গেছে বা আমি জানি না। সেসব দিন শেষ হয়ে গেছে। ’

স্বরাষ্ট্র উপদেষ্টা বিগত সরকারের সমালোচনা করে বলেন, এই বাহিনীগুলোকে দানব বানিয়েছে—পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবি। ভাগ্য ভালো আমাদের সেনাবাহিনী এ থেকে রক্ষা পেয়েছে। এগুলো জাতীয় বাহিনী। কারও ব্যক্তিগত বাহিনী নয়। আমি হয়তো এরপর আপনাদের সঙ্গে এত কথা বলবো না। আমি তাদের বিচারের মুখোমুখি করার চেষ্টা চালিয়ে যাব। দেশে এবং দেশের বাইরে, সে যত বড়ই হোক। আমার হাতে পড়লে তাদের একদম জেলে দিয়ে দেব। আমরা এরই মধ্যে কিছু পদক্ষেপ নিয়েছি তাদের বিরুদ্ধে, যারা পুলিশকে দানব বানিয়েছে।

সাখাওয়াত হোসেন আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করে বলেন, এই দল ফ্যাসিস্টের চেয়েও নিকৃষ্ট। ফ্যাসিস্টরা যা করেছে, তারা সেটাই করেছে, প্রোপাগান্ডা.. আর যারা সীমান্ত রক্ষার কথা, তাদের বলে পিঠ দেখাও। আর নয়। ইনশাল্লাহ এমন আর হতে দেওয়া হবে না।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সব কিছুর একটা প্রসেস আছে। আমি লিস্ট করছি। যাদের অন্যায়ভাবে বের করা হয়েছে, আবার যারা এরমধ্যেই ছিল না, আপনারা যাদের কথা বলছেন সেটা আমরা দেখব। তবে আমরা খুঁজছি, বের করার চেষ্টা করছি হুকুমের আসামিদের।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, যাদের কথা বলা হচ্ছে, তাদের সবার লিস্ট আমাদের কাছে আছে। ২/১ দিনের মধ্যে আপনারা অ্যাকশন দেখবেন। আমি তো এটার মালিক না। চাইলেই সাইন করতে পারি না। দুটো ধাপ পার হতে হবে। আজ বা কালকের মধ্যে আপনারা খবর জেনে যাবেন। মাঠের কাজ প্রায় শেষ। আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, আমি যতদিন আছি, এই অপরাধীদের আদালতে দাঁড় করাবো।

স্বরাষ্ট্র উপদেষ্টা সোমবার নিজের এক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, অনেক কথার মধ্যে অনেক কথা চলে আসে। যদি আমি এমন কোনো কথা বলে থাকি, সেটা ভুল বুঝেছেন, সেটার জন্য আমি দুঃখিত।

১৫ আগস্ট নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এটা এখনই আমি বলতে পারব না। আজকে আমরা বিকেলে বসব, সেখানে আলোচনা হবে। যেটাই হয় আমরা নির্ধারণ করব, সেদিন প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে। কেউ যাতে কোনো ধরনের গন্ডগোল করতে না পারে।

পুলিশের যোগদান সম্পর্কে এম সাখাওয়াত হোসেন বলেন, সবাই যোগ দিচ্ছে। আগামী বৃহস্পতিবার বলতে পারব কয়জন এসেছে, কয়জন আসেনি। আর আপনারা তো দেখছেন পুলিশ আমার সঙ্গে আছে।

ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের আন্দোলন কেউ ছিনিয়ে নিতে পারবে না। এই আন্দোলনের তো ইমেজ আছে। আর পুলিশ তো অনুতপ্ত। আমি তোমাদের কয়জনকে দাওয়াত করি, আমরা একসঙ্গে বসে পুলিশের সঙ্গে দুপুরে খাব।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর