সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে: মুখপাত্র মাহদী আমিন ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা বৈঠক শেষে পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধিদল অবসরপ্রাপ্ত শিক্ষকরা হবেন ম্যানেজিং কমিটির সভাপতি : শিক্ষামন্ত্রী বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী স্বপন জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

সার্কিট হাউজের নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৫:১৭ অপরাহ্ন

দেশের বিভিন্ন জেলায় সরকারি সার্কিট হাউজে থাকার জন্য নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

বাজেট ও পরিবীক্ষণ শাখার সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) লুবনা ফারজানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, সিলেট, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কক্সবাজার, ও গাজীপুর জেলা ‘ব্যয়বহুল শহর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই শহরগুলোর সার্কিট হাউজে সরকারি কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এক থেকে তিন দিনের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত এক শয্যার রুমের ভাড়া প্রতিদিন ২০০ টাকা। আর অন্যান্য শহরের সার্কিট হাউজের এক শয্যার রুমের ভাড়া প্রতিদিন ১৫০ টাকা।

আর দুই শয্যার শীতাতপ নিয়ন্ত্রিত রুমের এক থেকে সর্বোচ্চ তিন দিনের জন্য নতুন ভাড়া দৈনিক ২৫০ টাকা। আর অন্যান্য শহরে এই ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

চার থেকে সাত দিন বা সাত দিনের বেশি অবস্থানের জন্য ব্যয়বহুল শহরের সার্কিট হাউজে শীতাতপ নিয়ন্ত্রিত এক শয্যার রুমের ভাড়া ২৫০ টাকা এবং অন্যান্য শহরের জন্য ২০০ টাকা। সাত দিনের বেশি থাকলে ব্যয়বহুল শহরের সার্কিট হাউজের এক শয্যার রুমের ভাড়া ৭৫০ টাকা এবং সাধারণ শহরের জন্য ৬০০ টাকা।

দুই শয্যার রুম চার থেকে ৭ দিনের জন্য ব্যয়বহুল শহরের সার্কিট হাউজের ভাড়া ৪৫০ টাকা এবং সাধারণ শহরের জন্য ৩৫০ টাকা। আর দুই শয্যার রুমে সাত দিনের বেশি থাকলে ব্যয়বহুল শহরের জন্য সার্কিট হাউজে ভাড়া ১০০০ টাকা এবং সাধারণ শহরে ৮০০ টাকা।

আর বেসরকারি ব্যক্তিদের সব শহরের সার্কিট হাউজে এক শয্যার শীতাতপ নিয়ন্ত্রিত এক শয্যার রুমের ভাড়া এক হাজার ৫০০ টাকা ও দুই শয্যা বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত রুমের ভাড়া দিতে হবে ১ হাজার ৮০০ টাকা।

প্রসঙ্গত, ২০১২ সালের পর এই প্রথম সার্কিট হাউজের ভাড়া বাড়ালো সরকার।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর