সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে: মুখপাত্র মাহদী আমিন ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা বৈঠক শেষে পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধিদল অবসরপ্রাপ্ত শিক্ষকরা হবেন ম্যানেজিং কমিটির সভাপতি : শিক্ষামন্ত্রী বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী স্বপন জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার শোক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৭:১২ অপরাহ্ন

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 
তথ্য উপদেষ্টা আজ এক শোকবার্তায় বলেন, তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন। রাজনীতির পাশাপাশি চিকিৎসক হিসাবেও তাঁর সুখ্যাতি রয়েছে। তিনি বাংলাদেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একসময় বিটিভিতে তাঁর উপস্থাপিত ‘আপনার ডাক্তার’ অনুষ্ঠানটি খুবই জনপ্রিয় ছিল। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন স্বনামধন্য চিকিৎসক ও রাজনীতিবিদকে হারালো।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শুক্রবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…. রাজিউন)। প্রবীণ এই রাজনীতিবিদ ২০০১ সালের ১৪ নভেম্বর থেকে ২০০২ সালের ২১ জুন পর্যন্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং কয়েক দফায় মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ২০০৪ সালে বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন এবং  মৃত্যুর আগ পর্যন্ত দলটির সভাপতির দায়িত্ব পালন করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর