সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

সাবেক বিচারপতি মো. রইছ উদ্দিন প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিযুক্ত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫, ১:০৩ পূর্বাহ্ন

অবসরপ্রাপ্ত বিচারপতি মো. রইছ উদ্দিনকে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে মো. শওকত হোসেন-এর চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলপূর্বক প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন, ১৯৮০ এর ধারা-৫ অনুযায়ী অবসরপ্রাপ্ত বিচারপতি মো. রইছ উদ্দিনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে দুই বছর মেয়াদে হাইকোর্ট বিভাগের বিচারকের প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদিসহ প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত আজ এ প্রজ্ঞাপন জারি করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর