বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন ড. এম. মুজিবুর রহমান

সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা কামাল নাসের ও সাবেক ক্রীড়া সচিব মেজবাহ গ্রেফতার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৩:৪২ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরী, সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ  (ডিবি)।
আজ সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে  সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, উপদেষ্টাসহ চারজনকে গ্রেফতার করে ডিবি। অন্য দুজন হলেন- এক্সিম ব্যাংক ও বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং বসুন্ধরা গ্রুপের কো-অর্ডিনেটর আদনান।
ক্ষুদে বার্তায় আরও বলা হয়, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় এসব মামলা দায়ের করা হয়। আটককৃতদের আজ আদালতে পাঠানো হবে।
এর আগে, মঙ্গলবার রাতে কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফকে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করে র‌্যাব।
এ ছাড়াও খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেফতার করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর