বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবিনাদের হাতে এক কোটি টাকার চেক তুলে দিলেন ক্রীড়া উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৮:৫৯ অপরাহ্ন

নেপালকে বুধবার ২-১ গোলে ফাইনালে  হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এমন সাফল্যের পর আজ যুব ও ক্রীড়া উপদেষ্টা সাবিনা খাতুনদের এক কোটি টাকা পুরস্কার দিয়েছেন।
বিকালে এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছিলেন সাবিনা-মনিকারা। রাস্তার দুই পাশে অনেকেই তাদের অভিবাদন জানিয়েছেন। নির্দিষ্ট রুট দিয়ে বাফুফে ভবনে আসতে তিন ঘণ্টা সময় লেগে যায়। এই সময়ের পুরোটাই মেয়েরা নানাভাবে মেতে ছিল।
এয়ারপোর্টে ছাদখোলা বাস ছাড়ার আগে সমর্থকরা ফ্লেয়ারের মাধ্যমে রঙিন ধোঁয়া উড়িয়েছে। বাফুফে ভবনে এসেও একই চিত্র। সমর্থকরা অন্ধকার ভেদ করে ধোঁয়া উড়িয়ে সাবিনাদের বরণ করে নেন।
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিকাল সোয়া পাঁচটায় আসেন বাফুফে ভবনে। সাবিনারা আসার পর বাফুফের তৃতীয় তলায় কনফারেন্স রুমে যান উপদেষ্টা। সেখানে খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। তার সঙ্গে আছেন মন্ত্রণালয় ও এনএসসির কর্মকর্তারা। তারপর উইনিং বোনাস হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশাল অঙ্কের টাকা পুরস্কার দেন আসিফ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর