সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদনঃপ্রেস সচিব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৫ অপরাহ্ন

আগের সাইবার নিরাপত্তা আইনে থাকা সব বিতর্কিত ধারা বাদ দিয়ে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪ এর খসড়া অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন ।

তিনি বলেন, ‘সাইবার স্পেসকে সবার জন্য নিরাপদ করতে চাই। সাইবার স্পেসে অনেক ধরনের ক্রাইম হয়, মা-বোনরা বুলিংয়ের শিকার হয়, শিশুরা বুলিংয়ের শিকার হয়। এই সাইবার স্পেসকে নিরাপদ রাখা সরকারের দায়িত্ব। এর প্রেক্ষিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন করা হয়েছে।’

সাইবার নিরাপত্তা আইন বাতিল সম্পর্কে শফিকুল আলম বলেন, এই আইনের মাধ্যমে শেখ হাসিনা একটি ভয়ের পরিবেশ তৈরি করেছিলেন। কেউ যেন তার মতামত প্রদান করতে না পারে সেজন্য এই আইন তৈরি করা হয়।

তিনি উল্লেখ করেন যে গত সাড়ে চার মাসে এই সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে কোনোভাবে প্রভাবিত করেনি।

প্রেস সচিব আরও বলেন, এই অধ্যাদেশ জনসাধারণকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতাও নিশ্চিত করবে। এটি কোনোভাবেই গণমাধ্যমের স্বাধীনতাকে হস্তক্ষেপ করবে না।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর