সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

সহযোগী অধ্যাপক পদে ৭৬৫ জনের পদোন্নতি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে এবার সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি হয়েছে। সহকারী অধ্যাপক পর্যায়ের ৭৬৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহযোগী অধ্যাপক করা হয়েছে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের দুটি পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর মধ্যে একটি প্রজ্ঞাপনে ৭৬৪ জন ও আরেকটি প্রজ্ঞাপনে একজনকে পদোন্নতি দেওয়ার কথা জানানো হয়। পদোন্নতি পাওয়া সহযোগী অধ্যাপকেরা জাতীয় বেতন স্কেলের পঞ্চম গ্রেড (মূল বেতন ৪৩ হাজার থেকে শুরু করে ৬৯ হাজার ৮৫০ টাকা) অনুযায়ী বেতন পাবেন। এর আগে গত সেপ্টেম্বর মাসে সহযোগী অধ্যাপক পর্যায়ের ৯২২ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অধ্যাপক করা হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর পর থেকে বিভিন্ন পর্যায়ের সরকারি চাকরিজীবীদের পদোন্নতি দিচ্ছে অন্তর্বর্তী সরকার।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর