বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সরকার সাহায্য না করলে নির্বাচন কমিশনের পক্ষে নিরপেক্ষ ভোট সম্ভব নয়: বদিউল আলম মজুমদার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ৩:৩৭ অপরাহ্ন

সরকার সাহায্য না করলে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনেরও সুষ্ঠু ভোট আয়োজন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এফডিসিতে ‘সুষ্ঠু নির্বাচনের জন্য ইসি, প্রার্থী ও নাগরিকের ভূমিকা’ নিয়ে ছায়া সংসদে তিনি এই মন্তব্য করেন।

সরকার ইসির পর নির্বাচনে গুরুত্বপূর্ণ অংশীজন উল্লেখ করে বদিউল আলম বলেন, ‘গত ৩ নির্বাচনে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের শাস্তির আওতায় আনা উচিত। সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন।’

নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ দাবি করে সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘গত ৩ নির্বাচনে কেউ কেউ ইচ্ছা করে সত্য কথা বলেনি। আর কাউকে কাউকে বাধ্য করা হয়েছিল সত্য না বলতে।’

নতুন নির্বাচন কমিশনের বিষয়ে বদিউল আলম বলেন, ‘বৃক্ষ তার ফলে পরিচয়। তবে এই ইসির জন্য বড় চ্যালেঞ্জ নাই। কারণ, গতবারের মত ক্ষমতাসীন রাজনৈতিক দলের চাপ নাই।’

নারী ভোটার ও প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ হতে পারে বলেও মন্তব্য করেন সংস্কার কমিশন প্রধান বলেন, ‘ভোটার তালিকাতে কিছু অসঙ্গতি আছে তা সঠিক করা ইসির জন্য চ্যালেঞ্জ।’

তিনি বলেন, ‘পুরনো স্বৈরাচারী সংস্কারে ফিরে না যাওয়ার জন্যই সংস্কার দরকার। সংস্কারের জন্য কিছু সময় দিতে হবে। তরুণদের কাছ থেকে শিখলে পরাজয়ের কোনো সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘আলোচনার ভিত্তিতে একটি রোডম্যাপ তৈরি হওয়ার দরকার। যেখানে কি কি সংস্কার হবে এবং কেমন সময় লাগবে তা উঠে আসবে। সরকারের সঙ্গে রাজনৈতিক দলের আলোচনার ভিত্তিতে নির্বাচন কবে হবে তা নির্ধারণ হওয়া দরকার।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর