বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

সঞ্চয়পত্র বিক্রিসহ সকল কার্যক্রম বন্ধ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫, ১১:১৮ অপরাহ্ন

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সার্ভার আপগ্রেশনের কাজ চলমান রয়েছে। এতে তিন কর্মদিবস ধরে বন্ধ আছে সব ধরনের সঞ্চয়পত্র বিক্রি। এ নিয়ে কোনো তথ্য না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয়েছে সঞ্চয়পত্রের গ্রাহকদের।

অধিদপ্তর বলছে, সফটওয়্যারের আপগ্রেশনের কাজ চলমান রয়েছে। এতে সাময়িক বন্ধ রয়েছে সঞ্চয়পত্র বিক্রি। আজ সোমবার (১৩ জানুয়ারি) দুপুরের পর থেকে আবারও আগের মতোই সেবা পাবেন গ্রাহক।

এদিকে  সোমবার  দুপুরের পর সেবা চালু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সার্ভার সচল করা সম্ভব হয়নি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের পরিচালক রোকনুজ্জামান জানান, বিষয়টি সঞ্চয়পত্র অধিদপ্তর দেখে। তারা বলেছিল আজ দুপু‌র ১২টা নাগাদ চালু হবে কিন্তু এখন পর্যন্ত সার্ভার সচল হয়নি।

এ বিষয়ে সঞ্চয়পত্র অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কাজটি করা হচ্ছে। তারা জানিয়েছে খুব শিগগিরই সার্ভার চালু করা হবে।

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে জানা যায়, বুধবার‌ বিকেল থে‌কে সমস‌্যা শুরু হয়। বৃহস্পতিবার থেকে সঞ্চয়পত্রের সব ধরনের বিক্রি বন্ধ রয়েছে। অনেক গ্রাহক সঞ্চয়পত্র কেনার জন্য এসে ঘুরে যাচ্ছেন।

তবে এ বিষয়ে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, সার্ভার ডাউন কথাটা ঠিক না, গত বৃহস্পতিবার থে‌কে সফটওয়্যার আপগ্রেডেশন কার্যক্রমের কাজ চলছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর