বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সামাজিক দায়বদ্ধতায় দৃষ্টান্ত স্থাপন করলো আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগ গভর্নরের উপদেষ্টাকে ‘জোরপূর্বক’ কার্যালয় থেকে বের করে দিলেন বাংলাদেশ ব্যাংক এর কর্মকর্তারা মার্কিন বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির আগামীকাল বালাগঞ্জ বাজারের সঙ্গে মৌলভীবাজারের যোগাযোগ সহজ করতে ফেরি সার্ভিস চালু হবে: এম এ মালিক ইরানে সম্ভাব্য মার্কিন হামলার শঙ্কায় নাগরিকদের দেশ ছাড়তে বলছে বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্যে ভারতের অগ্রাধিকার যাচাইয়ে ইসরায়েল সফরে মোদি বিটিভিকে জনগণের প্রচারমাধ্যম করার উদ্যোগ নেওয়া হচ্ছে: জহির উদ্দিন স্বপন বরিশালের আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার ৪৪তম বিসিএস শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তার প্রভাষক পদে পদায়ন জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ১:২৫ অপরাহ্ন

সচিবালয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবনের আশপাশে সব ধরনের গণজমায়েত, সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার দিবাগত রাতে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আজ সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন (যমুনা) এর আশপাশের এলাকায় যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।
এর আগে রাত ৯টা ২০ মিনিটের দিকে সচিবালয়ের সামনে আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। এ সংঘর্ষের সময় গুরুতর আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) নিয়ে আসা হয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য বাসস’কে নিশ্চিত করেছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর