বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্ট সোমবার প্রধান উপদেষ্টার কাছে জমা হবে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেবে।

রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার মিডিয়া ব্রিফিংয়ে বলেন, ‘তদন্ত কমিটি আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেবে। প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন এই রিপোর্ট নিয়ে উনি কি করবেন (প্রকাশ করবেন কি-না)।’

তিনি জানান, সচিবালয়ে অগ্নিকাণ্ডের তদন্ত কার্যক্রম চলছে এবং কমিটি ঘটনাস্থল থেকে উনারা আলামত ও নমুনা সংগ্রহ করছেন। আলামতের সঠিক ফলাফল নিশ্চিত হওয়ার জন্য তদন্ত কমিটি কিছু কিছু আলামত দেশের বাইরে থেকে পরীক্ষা-নীরিক্ষা করাতে চাই।

এক প্রশ্নের উত্তরে আজাদ মজুমদার বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের পরামর্শ অনুযায়ী তদন্ত কমিটি সিদ্ধান্ত নেবে তদন্ত কার্যক্রম শেষ করতে তারা কতদিন সময় নেবেন।

গত বৃহস্পতিবার সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সরকার। অগ্নিকাণ্ডের কারণ ও উৎস খুঁজে বের করে তিন দিনের মধ্যে প্রাথমিক তদন্ত রিপোর্ট দেওয়ার কথা ছিল।

তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। কমিটির অন্য সদস্যরা হলেন গৃহায়ন সচিব, পুলিশের আইজিপি, কমিটির সদস্য সচিব থাকবেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স এর প্রধান, সশস্ত্র বাহিনীর একজন বিষ্ফোরক বিশেষজ্ঞ এবং বুয়েট থেকে ৩ জন বিশেষজ্ঞ, একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার এবং একজন ইলেট্রনিক ইঞ্জিনিয়ার।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর