সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে: মুখপাত্র মাহদী আমিন ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা বৈঠক শেষে পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধিদল অবসরপ্রাপ্ত শিক্ষকরা হবেন ম্যানেজিং কমিটির সভাপতি : শিক্ষামন্ত্রী বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী স্বপন জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে যুবসমাজ : রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৭:৩১ অপরাহ্ন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, কর্মবিমুখতা, কুসংস্কার, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদসহ সকল অন্যায়ের বিরুদ্ধে একটি জ্ঞানমুখী, প্রশিক্ষিত ও আদর্শ যুবসমাজই প্রতিরোধ গড়ে তুলতে পারে।

আগামীকাল জাতীয় যুব দিবস -২০২৪ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি আজ এ কথা বলেন।

এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ।’

মো. সাহাবুদ্দিন বলেন, যুবরাই জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান নিয়ামক। সাহসী, অদম্য, প্রতিশ্রুতিশীল এবং সৃজনশীল যুবসমাজ যেকোনো দেশের জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ।

তিনি বলেন, ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ জাতির সকল সংকট ও ক্রান্তিকালে যুবসমাজের ছিল অনন্যসাধারণ ভূমিকা। যুবসমাজের গৌরবোজ্জ্বল অবদান জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করে।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার বৃহৎ অংশই যুবসমাজ অর্থাৎ দেশ জনমিতিক সুবিধা ভোগ করছে। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জনসহ একটি উন্নত, আধুনিক রাষ্ট্র গঠনে এ জনমিতিক সুবিধাকে কাজে লাগাতে হবে।

সাহাবুদ্দিন বলেন, যুবসমাজের স্বপ্নকে ধারণ করে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও  আধুনিক বাংলাদেশ গঠনে অন্তর্বর্তীকালীন সরকার বহুমুখী সংস্কার পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি বলেন, এসব পরিকল্পনার সফল বাস্তবায়নে যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, সুস্থ বিকাশ, সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

রাষ্ট্রপতি বলেন, ‘আমি আশা করি, দেশের যুব সম্প্রদায় নিজেদেরকে দক্ষ, আধুনিক, বিজ্ঞানমনস্ক, পরমতসহিষ্ণু, উদার ও নৈতিকতাবোধসম্পন্ন বিবেকবান মানুষ হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক প্রয়াস অব্যাহত রাখবে। আমাদের তেজোদীপ্ত, প্রশিক্ষিত দক্ষ যুবসমাজ মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে-এটাই সকলের প্রত্যাশা।-বাসস


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর