মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

শ্রম আইনকে আইএলও’র মানদণ্ডে নিয়ে যেতে সরকার প্রয়োজনীয় সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. মুহাম্মদ ইউনূস।

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫, ২:২১ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকার দেশের শ্রম আইনকে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মানদণ্ডে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে ‘নিরাপন’ কে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থা ‘নিরাপন’-এর প্রতিনিধি দল । সাক্ষাৎকালে দলটির নেতৃত্ব দেন সংস্থাটির চেয়ারম্যান সাইমন সুলতানা এবং স্বতন্ত্র পরিচালক তপন চৌধুরী।এছাড়াও শীর্ষ পশ্চিমা ব্র্যান্ড এবং খুচরা বিক্রেতাদের প্রতিনিধিরাও এসময় সঙ্গে ছিলেন।

নিরাপন একটি শিল্পপ্রধান অলাভজনক সংগঠন, যা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে একটি নিরাপদ কর্মপরিবেশ বা নিরাপত্তার সংস্কৃতি তৈরিতে কাজ করছে। এতে নিরাপনকে সহযোগিতা করছে বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ড, রিটেইলার, ম্যানুফ্যাকচারার ও এনজিও।

বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে শ্রমিক সংগঠন ও কারখানা মালিকদের সঙ্গে ১৮ দফা চুক্তি স্বাক্ষর করেছে, যা এই খাতে স্থিতিশীলতা এনেছে এবং পোশাক রপ্তানি বাড়াতে সাহায্য করছে।

সাইমন সুলতানা গার্মেন্টস শিল্পে সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন তাঁর সংস্থার স্থানীয় অংশীদার ব্র্যাক এবং ‘আমাদের কথা’র সাথে যৌথভাবে কারখানায় নিরাপদ কর্ম পরিবেশ তৈরিতে উদ্ভাবনমূলক সরঞ্জামাদি ব্যবহারে সহায়তা করে যাচ্ছে।

ব্র্যান্ড প্রতিনিধিরা বাংলাদেশের পোশাক কারখানা নিরাপদ কর্মস্থল হিসেবে উন্নতি হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর