বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

শেখ হাসিনা দেশকে বিক্রি করে না

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ২:৪৮ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা দেশ বিক্রির কথা বলে তারা একাত্তরে পাকিস্তানের দালালি করেছে। তারা নিজেরাই ভারতের কাছে বিক্রি করা। যখন মিলিটারি ডিক্টেটর এসেছে জিয়া, এরশাদ, খালেদা জিয়া, ওপর দিয়ে ভারতবিরোধী কথা বলেছে আর সেখানে গিয়ে তাদের পা ধরে বসে থেকেছে। কাজেই এই ধরনের কথা বলার কোনো অর্থ হয় না।মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ভারত সফরের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে এসে এ কথা বলেন তিনি।

ভারত সফরে বিভিন্ন চুক্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক সমালোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রধানমন্ত্রী বলেন, ‘বিক্রির ওজনটা কিসে মেপেছে? দেশ বিক্রি হয় কীভাবে? বাংলাদেশ স্বাধীন দেশ। যারা সমালোচনা করে তাদের জানা উচিত। সারা পৃথিবীতে একটি মাত্র মিত্র শক্তি যারা আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে কাধে কাধ মিলিয়ে নিজেদের রক্ত দিয়ে এদেশ স্বাধীন করেছে। আমাদের মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছে। পৃথিবীর যেকোনো দেশ মিত্র দেশ এসে তাদের সাহায্য  করেছে, তারা কিন্তু সেই দেশ ছেড়ে ফিরে যায়নি। এখনো জাপানে আমেরিকার সৈন্য, জার্মানে রাশিয়ার সৈন্যসহ পৃথিবীর বিভিন্ন দেশের সেই দৃষ্টান্ত পাওয়া যাবে। এখানে ভারত কিন্তু ব্যতিক্রম। ভারত মিত্র দেশ হিসেবে এখানে এসে যুদ্ধ করেছে। কিন্তু যখনই জাতির পিতা চেয়েছেন তারা দেশে ফিরে যাক, তখনকার প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী কিন্তু সঙ্গে সঙ্গে রাজি হয়েছে এবং তাদের ফেরত নিয়ে গেছেন।’

‘তারা যে যুদ্ধে সরঞ্জামাদি নিয়ে এসেছিলো, তারা কিন্তু ভারতের সেনাবাহিনীসহ সেগুলো প্রত্যাহার করে নিয়ে গেছে। এরপরও যারা কথা বলে দেশ বিক্রি হয়ে যাবে আমার প্রশ্ন, এরপর বিক্রিটা হয় কীভাবে?’

তিনি বলেন, আমরা যে যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম, এতে সব থেকে লাভবান তো আমাদের দেশের মানুষ। আমাদের দেশের মানুষ চিকিৎসার জন্য যায়, পড়াশোনার জন্য যায়, অন্যান্য কাজে যায়, আজমীর শরীফে যায়, এতে আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা তো আরও উন্মুক্ত হবে। কাজেই বিক্রি আমরা করি না, যারা কথা বলে তারা বেচার জন্য অথবা ‘ইউজ মি’ এটা বলে বসে থাকে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর