বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

শিক্ষার্থীদের নিরাপত্তায় কিরগিজস্তানের ৩ মন্ত্রীর সঙ্গে বাংলাদেশি রাষ্ট্রদূতের বৈঠক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ১১:১৮ অপরাহ্ন

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাম্প্রতিক ঘটনায় বাংলাদেশের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কিরগিজ রিপাবলিকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত (তাসখন্দ, উজবেকিস্তানে আবাসিক) ড. মোহাম্মদ মনিরুল ইসলাম গত ২০ মে থকে বিশকেকে সফর করছেন।

বাংলাদেশের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে মঙ্গলবার তিনি পৃথকভাবে কিরগিজ রিপাবলিকের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী বিবোসুনোভ আদিলবেক, উপ-পররাষ্ট্রমন্ত্রী (কনস্যুলার) আলমাজ ইমানগাজিয়েভ এবং উপ-পররাষ্ট্রমন্ত্রী (দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য বিষয়ক) আভাজবেক আতাখানভের সাথে বৈঠক করেন।

দূতাবাস জানিয়েছে, কিরগিজ রিপাবলিকের রাজধানী বিশকেকে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. ইসলাম কিরগিজস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতকরণে কিরগিজ সরকারের প্রতি আহ্বান জানালে দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে গৃহীত উদ্যোগ ও পদক্ষেপসমূহ রাষ্ট্রদূতকে অবহিত করেন।

বর্তমানে শান্তি ও স্থিতিশীল অবস্থা বিরাজ করছে উল্লেখ করে দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে পরিবেশ সম্পূর্ণভাবে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনও ধরনের শঙ্কা বা ভীতির কারণ নেই। এ ধরনের ঘটনা পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ নেই মর্মে তিনি রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন। এ ব্যাপারে যে কোনও জরুরি তথ্য বা সেবা প্রদানের বিষয়ে তার মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্টের যোগাযোগের ঠিকানা ও নম্বরসমূহ তিনি রাষ্ট্রদূতের সাথে শেয়ার করেন। উপ-পররাষ্ট্রমন্ত্রী (কনস্যুলার) সাম্প্রতিক ঘটনার সূত্রপাত ও প্রেক্ষিত বর্ণনা করে এর পুনরাবৃত্তি বন্ধের বিষয়ে সরকারের অঙ্গীকার ও দৃঢ়তার কথা পুনঃব্যক্ত করেন। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ভিসা নবায়ন ও ডকুমেন্টস সত্যায়নসহ অন্যান্য কনস্যুলার সেবা সহজীকরণের বিষয়ে তিনি রাষ্ট্রদূতকে আশ্বাস প্রদান করেন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর