সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে: মুখপাত্র মাহদী আমিন ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা বৈঠক শেষে পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধিদল অবসরপ্রাপ্ত শিক্ষকরা হবেন ম্যানেজিং কমিটির সভাপতি : শিক্ষামন্ত্রী বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী স্বপন জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

‘শহীদ আহনাফ মেমোরিয়াল’ উদ্বোধন করলেন বিমান বাহিনী প্রধান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৪৯ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী শাফিক উদ্দিন আহম্মেদ আহনাফের স্মরণে নির্মিত ‘শহীদ আহনাফ মেমোরিয়াল’ উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহীন কলেজে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত হয় আহনাফ। তার স্মরণে কলেজ প্রাঙ্গণে একটি মেমোরিয়াল স্থাপনসহ আহনাফের মৃত্যু দিবসকে ‘আহনাফ দিবস’ হিসেবে উদযাপনের ঘোষণা দেয় বিএএফ শাহীন কলেজ কর্তৃপক্ষ। এছাড়াও আহনাফের ছোট ভাই ঢাকায় বিএএফ শাহীন কলেজে বিনা বেতনে পড়বে বলে সিদ্ধান্ত হয়। তার ছোট ভাইকে ইতোমধ্যে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করা হয়েছে।

আইএসপিআর আরও জানায়, শহীদ আহনাফ আহম্মেদ একজন অকুতোভয় বীর। ছাত্র আন্দোলনে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে সে অন্যদের মতো রাজপথে নেমে আসে। তার এই আত্মত্যাগ ভবিষ্যতে সব শিক্ষার্থীর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রেরণা যোগাবে।

অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন– কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, শহীদ আহনাফের বাবা-মা, ছোট ভাই এবং শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর