সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

ল্যাবরেটরির মাধ্যমে নিরাপদ খাদ্যের কার্যক্রম সম্প্রসারিত হবে: খাদ্য উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য বিভিন্ন ধরনের অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। এরই একটি অংশ হচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের মিনি ল্যাবরেটরি। এর মাধ্যমে নিরাপদ খাদ্যের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের মিনি ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য বিভিন্ন ধরনের অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। এরই একটা অংশ হচ্ছে এই ল্যাবরেটরি। এর মাধ্যমে নিরাপদ খাদ্যের কার্যক্রম আরো সম্প্রসারিত করতে পারবো।

উপদেষ্টা বলেন, নিরাপদ খাদ্য যাতে সবাই পায়, খাদ্যের জন্য যাতে কারো স্বাস্থ্যগত সমস্যা না হয়, সেদিকে আমাদের আরো নজর দিতে হবে।

তিনি নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য সামাজিক ও জনসচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগের ওপর জোর দেওয়ার কথা বলেন।

এই মিনি ল্যাবের মাধ্যমে শুঁটকি মাছে কীটনাশকের উপস্থিতি, শাকসবজি ও ফলমূলে বালাইনাশকের উপস্থিতি ও মাত্রা, পাউরুটিতে ক্ষতিকর পটাসিয়াম ব্রোমেটের উপস্থিতি ও মাত্রা, খাদ্যদ্রব্যে হেভি মেটালে বা ভারী ধাতু নির্ণয়, খাদ্যে কৃত্রিম রঙের উপস্থিতি, পানিতে বিদ্যমান মিনারেলের উপস্থিতি, দুধে এন্টিবায়োটিক রেসিডিউ’র উপস্থিতি, মধুতে টক্সিকের উপস্থিতি ও মাত্রা, খাদ্যপণ্যে মাইক্রোবস শনাক্তকরণ, শিশু খাদ্যে বিদ্যমান ল্যাকটোজেন নির্ণয়, খাদ্যে সালমোনেলা, কলিফর্মসহ অন্যান্য ব্যাকটেরিয়ার উপস্থিতি ও পরিমাণ নির্ণয়সহ আরো অন্যান্য পরীক্ষা যথাযথভাবে করা যাবে।

এর আগে উপদেষ্টা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল ল্যাবরেটরি পরিদর্শন করেন। উল্লেখ্য, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ৮টি বিভাগে ৮টি মোবাইল ল্যাব রয়েছে। এর মাধ্যমে বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে তাৎক্ষণাৎ পরীক্ষা করা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যসচিব মো. মাসুদুল হাসান। সভাপতিত্ব করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর