বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৮২ প্রবাসী বাংলাদেশি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ২:৩৭ অপরাহ্ন

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরেছেন ৮২ জন প্রবাসী বাংলাদেশি।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসীদের বহনকারী ‘ইকে-৫৮৪’ ফ্লাইটটি রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তারা দেশে ফেরেন।

ফেরত আসাদের মধ্যে ৭৬ জন প্রবাসীকে সরকারি খরচে এবং ছয়জনকে আইওএমের অর্থায়নে ফেরত পাঠানো হয়েছে।

ফেরত আসা ৭৬ জন বৈরুতে বাংলাদেশ দূতাবাসে এবং বাকি ছয়জন আইওএমে নিবন্ধন করেছিলেন।

বৃহস্পতিবার পর্যন্ত ১১টি ফ্লাইটে লেবানন থেকে ফিরেছেন ৬৯৭ বাংলাদেশি।

প্রত্যাবর্তনকারীদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানানো হয়। বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন। এ পর্যন্ত একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

লেবাননে চলমান সাম্প্রতিক যুদ্ধের মধ্যে যেসব প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে আসতে চান, তাদের সবাইকে সরকার নিজ খরচে দেশে ফেরত আনবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর