বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

লেবাননের পূর্বাঞ্চলে ইসরাইলি হামলায় নিহত ৪০

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৯:৫২ অপরাহ্ন

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার প্রধান শহর বালবেকসহ দেশটির পূর্বাঞ্চলে ইসরাইলি হামলায় ৪০ জন নিহত হয়েছে, উদ্ধারকারীরা এখনও ধ্বংসস্তুপের নিচে বেঁচে থাকা ব্যক্তিদের সন্ধান করছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রথমিক হিসেব অনুসারে, বেকা উপত্যকা ও বালবেক-এ ইসরাইলের ধারাবাহিক হামলায় ৪০ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছে।
এই সংখ্যার মধ্যে বালবেক শহরে ১১ জনের মধ্যে শিকান জেলায় ৯ জন নিহত হয়। শিয়া-সংখ্যাগরিষ্ঠ শহটিরর এক ঘনবসতিপূর্ণ সুন্নি এলাকায় ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠির আধিপত্য রয়েছে।

বালবেকে একজন এএফপি সংবাদদাতা দরিদ্র পাড়ায় হামলার পর উদ্ধারকারীরা ধ্বংসস্তুপের নিচে জীবিতদের সন্ধান করতে দেখেছেন বলে জানান। তিনি বলেন, নগরীর বিখ্যাত পালমিরা হোটেলের কাছাকাছি এক হামলায় হোটেলটি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় সেখানে দুজন নিহত হয়েছে।

মন্ত্রণালয় জানায়, নাসরিয়াহ গ্রামে হামলায় ১৬ জন নিহত হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার ও ধ্বংসস্তুপ অপসারণ অভিযান অব্যাহত রয়েছে। ইসরাইলের সেনাবাহিনী লেবাননের পূর্বাঞ্চলে সরে যাওয়ার সতর্কতা জারি করেনি।

দক্ষিণ লেবাননে আন্তঃসীমান্ত গুলি চালানোর এক বছর পর হিজবুল্লাহর শক্ত ঘাঁটি, বৈরুত এবং পূর্ব বেকা উপত্যকায় ২৩ সেপ্টেম্বর থেকে বিমান হামলা বাড়িয়েছে ইসরাইল। এর এক সপ্তাহ পরে দক্ষিণ লেবাননে স্থল সেনা পাঠায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, সেপ্টেম্বরে এক বছরেরও বেশি সংঘর্ষে  লেবাননে কমপক্ষে ৩,০৫০ জন নিহত হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর