বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

লিটনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৫ মে, ২০২৪, ২:৫৯ অপরাহ্ন

লিটনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছি

চলতি বছর ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে একবার মাত্র ত্রিশের ঘর অতিক্রম করেছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। শুধু টি_টোয়েন্টি নয়, অন্য দুই সংস্করণেও এই ব্যাটারের একই দশা। তবুও তার অভিজ্ঞতার মূল্য দিয়ে তাকে রেখে বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ।

আজ ১৫ মে দিবাগত রাত ১টা ৪০ মিনিটে দেশ ছাড়বে বাংলাদেশ। তার আগে আজ দুপুরে অফিসিয়াল ফটোসেশন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিটন প্রসঙ্গ এলে শান্ত জানান, অভিজ্ঞতার জন্য তাকে দলে রাখা হয়েছে।

শান্ত বলেছেন, ‘লিটন আমাদের খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কয়েকটা সিরিজ খারাপ গিয়েছে। তবে আমরা নতুন কাউক এখন চাইনি। অভিজ্ঞতাকেই গুরুত্ব দিয়েছি। আশা করছি সে ভালোভাবে ফিরবে।’

গতকাল লিটন দাসকে রেখে ১৫ সদস্যের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করে নির্বাচক প্যানেল। ফর্মে ঘাটতির কারণে লিটনের পরিবর্তে বিবেচনায় এসেছিলেন আরেক উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয়ও। কিন্তু দৌড়ে শেষ পর্যন্ত টিকে গেলেন লিটন। সেই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

‘লিটনকে রিপ্লেস করতে হলে একজন উইকেটরক্ষকও নিতে হবে। শুধু ওপেনার বিবেচনা করলে হয়ত ভিন্ন নাম আসত। এনামুল হক বিজয়ের নাম আমরা আলোচনা করেছি। ফর্মের ঘাটতির পরও লিটনের উপর আস্থা রেখেছি।’

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর