বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

লিগ্যাল এইড এর মাধ্যমে ১২১৬৩০ জন কারাবন্দিকে আইনি সহায়তা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৭:৩৯ অপরাহ্ন

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মাধ্যমে কারাগারে ১ লাখ ২১ হাজার ৬শ’ ৩০ জন কারাবন্দিকে আইনি সহায়তা দেয়া হয়েছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

২০০৯  সাল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তার তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেনে বলা হয়েছে, সরকারি খরচে অসচ্ছল বিচার প্রার্থীদের ৪ লাখ ৪২ হাজার ৯৬টি পরামর্শ সেবা দেওয়া হয়েছে। অসচ্ছল বিচার প্রার্থীদের ২১৭ কোটি ৫৯ লাখ ৬১ হাজার ৮৫৮ টাকা ক্ষতিপূরণ আদায় করে দিয়েছে লিগ্যাল এইড।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, সংস্থার অধীনে সরকারি খরচে লিগ্যাল এইডে মোট ১১ লাখ ১০ হাজার ৩৬ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।  অসচ্ছল বিচার প্রার্থীদের আইনি সহায়তা দেওয়া হয়েছে ৪ লাখ ৩ হাজার ২০১ মামলায়। আইনি সহায়তার মাধ্যমে ২ লাখ ৩ হাজার ৩২টি মামলা নিস্পত্তি হয়েছে।

সেবা গ্রহণকারীদের মধ্যে সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৮ হাজার ১৬ জন, দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৮ লাখ ৭৪ হাজার ৬৬১ জন, ঢাকা ও চট্রগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ২৮ হাজার ৮৫৩ জন এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্ধারিত হটলাইন কলসেন্টার ১৬৪৩০ নম্বরে ১ লাখ ৭৮ হাজার ৫০৬ জন বিনামূল্যে আইনি সহায়তা পেয়েছেন। জাতীয় হেল্পলাইন সৃষ্টির আগে হটলাইনের মাধ্যমে ১৭ হাজার ৩২৮ জনকে সরকারি খরচে আইনি সেবা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

লিগ্যাল এইড-এ বিকল্প বিরোধ নিস্পত্তি সেবার মাধ্যমে মামলা নিস্পত্তি হয়েছে ১ লাখ ২৯ হাজার ৩৮টি। বিকল্প বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে ১ লাখ ৪২ হাজার ৬১২টি মামলায়। উপকার ভোগীর সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৫১২ জন।

দেশে আর্থিকভাবে অস্বচ্ছল, অসমর্থ বিচার প্রার্থী জনগনকে আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এই সেবা দেওয়া হয়।
ইতোমধ্যে নিন্ম আদালতে ফৌজদারি মামলায় আসামির পক্ষে আইনজীবী না থাকলে লিগ্যাল এইডকে আইনজীবী দিয়ে সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর