বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

লামায় পিকআপ উল্টে প্রাণ গেলো একজনের, আহত ৭

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২২ মে, ২০২৪, ১২:৫৬ অপরাহ্ন

বান্দরবানের লামায় পিকআপ উল্টে জাহাঙ্গীর (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টায় উপজেলার ফাইতং ইউনিয়নের বদরটিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ও আহত শ্রমিকরা চকরিয়া হারবাং লালব্রিজ এলাকার বাসিন্দা। তাৎক্ষণিকভবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শ্রমিক সর্দার বদি আলম জানান, লামার গজালিয়া ইউনিয়নের গাইন্ধ্যা পাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ঢালায় কাজে যাচ্ছিলেন তারা। গাড়িতে ১৫ জন শ্রমিক ছিলেন। বদরটিলা এলাকায় পাহাড়ে উঠার সময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় পিকআপের নিচে চাপা পড়ে জাহাঙ্গীর মারা যান। আহত হন আরও ৭ জন।

ফাইতং পুলিশ ফাঁড়ির আইসি মো. মফিজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর