বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

লক্ষ্মীপুরে ৩ হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২:৪৮ অপরাহ্ন

জেলা সদরে ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিপ-১/ ২০২৪-২০২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৩ হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই আয়োজন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-৩ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।আলোচনা সভা শেষে উপকার ভোগীদের হাতে সার ও বীজ তুলে দেন অতিথিরা।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান ইমাম জানান, ২০২৩-২০২৪ অর্থ বছরের বরাদ্দ ২০২৪-২০২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ২১টি ইউনিয়ন ও ১ পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক ৩ হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে জনপ্রতি ১ বিঘা আবাদের জন্য আউশ ধান (উফশী) বীজ ৫ কেজি, রাসায়নিক সার ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি এবং সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সরকারি ভুর্তকি মূল্যে ১টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর