সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে: মুখপাত্র মাহদী আমিন ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা বৈঠক শেষে পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধিদল অবসরপ্রাপ্ত শিক্ষকরা হবেন ম্যানেজিং কমিটির সভাপতি : শিক্ষামন্ত্রী বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী স্বপন জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

রাষ্ট্রপতির সাথে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ৪:৫৩ অপরাহ্ন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে নবনিযুক্ত বিমানবাহিনী প্রধান এয়ার  মার্শাল হাসান মাহমুদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ফোর্সেস গোল- ২০৩০ এর আওতায়  বর্তমান সরকার সেনা, নৌ ও বিমান বাহিনীর উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংকালে জানান, নতুন বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানকে অভিনন্দন জানান  রাষ্ট্রপতি।
রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বাংলাদেশ বিমানবাহিনী আগামীতে আরো এগিয়ে যাবে।
সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি বলেন, “আমি বিশ্বাস করি, সেনা, নৌ ও বিমান বাহিনীর মধ্যে সমন্বয় কার্যক্রম দেশের সশস্ত্র বাহিনীর উন্নয়নকে আরো ত্বরান্বিত করবে।”
এ সময় নতুন বিমানবাহিনী প্রধান দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর