বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

রাতের খাবার খেয়ে অসুস্থ মাদরাসা শিক্ষকসহ ১৭০ ছাত্র

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ১:২০ পূর্বাহ্ন

রাজধানীর বংশাল এলাকার আল-জামিয়া মদিনাতুল উলুম মাদরাসায় রাতের খাবার খেয়ে শিক্ষকসহ ১৭০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ১০ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে মাদরাসায় মুরগি দিয়ে বিরিয়ানি খায় শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফরা। একই সময়ে একটি সংগঠন গরুর বিরিয়ানি দিয়ে যায়। রাতে সবাই একত্রে সেই বিরিয়ানি খান। এরপর শনিবার (৭ ডিসেম্বর) সকালে ঘুম থেকে উঠেই একেকজন অসুস্থ হতে থাকেন। পরে তাদের মিটফোর্ড হাসপাতাল ও ঢাকা মেডিকেলে নেয়া হয়। ধারণা করা হচ্ছে, ফুড পয়জনিং হয়েছে তাদের।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদরাসার প্রিন্সিপাল মুফতি মাসুম বিল্লাহ। তিনি জানান, মোট ১৭০ জন অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে ১০ জন ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। মূলত খাবার দেয়া হয়েছিল দুপুরের জন্য। তবে খাবার রাতে পরিবেশন করায় এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন জানান,বংশালের একটি মাদরাসা থেকে খাবার খেয়ে শিক্ষকসহ ৪০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক সবাইকে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে পাঠিয়ে দেয়। নতুন ভবনে তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর