বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৪ জুন, ২০২৪, ২:১০ অপরাহ্ন

ঈদুল আজহা সামনে রেখে রাজধানীসহ বিভিন্ন শহর থেকে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। বাস, ট্রেন, লঞ্চ-সবখানেই ঘরমুখো মানুষের ভিড়। শুক্রবার ভোর থেকেই রাজধানী ছাড়ছে নগরবাসী। এতে করে রেলওয়ে স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে রয়েছে যাত্রীদের ভিড়।

কমলাপুর রেলওয়ে স্টেশনে বেড়েছে অতিরিক্ত যাত্রীর চাপ। ট্রেনের অপেক্ষায় প্ল্যাটফর্মে অপেক্ষায় রয়েছেন অনেক যাত্রী। বসার জায়গা না পেয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা যায় অনেক যাত্রীদের।

এদিকে , ভোর থেকেই বাস টার্মিনালগুলোতে বাড়ি ফেরা যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সড়ক-মহাসড়কে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। ঈদের আগ মুহূর্তের ভিড় আর দুর্ভোগ এড়াতে ঘরমুখো মানুষের অনেকেই আগে বাড়িতে রওনা হয়েছেন।

মহাখালী বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীদের অভিযোগ, স্বাভাবিক সময়ের থেকে ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে তাদের।

এদিকে, ছুটি শুরু হওয়ায় শিক্ষার্থীদেরও ভিড় বেড়েছে বাসটার্মিনালগুলোতে। সকাল থেকে সময় মতোই উত্তর ও দক্ষিণ অঞ্চলের বাস ছেড়ে যাচ্ছে। বাড়তি ভাড়া আদায় বা ভোগান্তির তেমন একটা অভিযোগ ছিল না যাত্রীদের। অনেকটা স্বস্তিতে বাড়ি ফিরতে পেরে খুশি যাত্রীরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর